মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী নিবাসী,  মরহুম হাজী ইনজাদ আলী সাহেবের কনিষ্ঠ পুত্র,  নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, জুড়ী ইসলামীয়া ফার্মেসীর স্বত্তাধিকারী মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফ উদ্দিন শনিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় ঢাকা ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। 


মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন।



সিলেটভিউ২৪ডটকম/লাল/ইআ-০৬