সিলেট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের ৪নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাজহারুল ইসলাম মুর্শেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মাজহারুল ইসলাম মুর্শেদ এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণের বলিষ্ঠ অনুসারী ছিলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং তাদের শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মাজহারুল ইসলাম মুর্শেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




