সুনামগঞ্জের জগন্নাথপুরে রহিমা বেগম (৪৫) নামের ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

 


শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য পুলিশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের সিরামিসি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম শুক্রবার রাতে প্রতিদিনের মত রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে ওই নারীর স্বামী ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজতে গিয়ে দেখতে পান রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

 

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

তিনি জানান, ওই মহিলা দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভূগছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/সুনু/এসডি-১৯