বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্হ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সহ সভাপতি খিজির খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।
বক্তব্য রাখেন স্মৃতি সংসদ জেলা শাখার সহ সভাপতি মোঃ আবু সামাদ, এডভোকেট আহমদ শফিউল আলম, বুরহান উদ্দিন, সাবেক মেম্বার কয়েছ আহমদ, আব্দুল মালিক মানিক, যুগ্ম সম্পাদক এডভোকেট শাহজাহান আজিজ দবির, সাংগঠনিক সম্পাদক, আব্দুল জব্বার, কয়েছ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোঃ জয়নাল আবেদীন, সদস্য আব্দুল করিম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মির্জা নূরুল ইসলাম বেগ, লিটন আহমদ মেম্বার, তুহিন আহমদ, মোহাম্মদ সুবেল খাঁন প্রমুখ।
এছাড়া জেলা শাখার অসংখ্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা সভাপতি কফিল আহমদ চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ১শতাধীক পরিবাবের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ কামাল সহ ১৫ আগষ্টের সকল শহীদদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদ হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়া হয়েছে।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণে কাজ করছেন। দেশ ও মানুষের সার্থে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে আওয়ামী লীগের পাশাপাশি শেখ কামাল স্মৃতি সংসদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




