প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিজয় মিছিল করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

 


রবিবার বিকালে ৫ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার নেতৃত্বে এ আনন্দ মিছিল বের হয়।

 

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে দেশজুড়ে  আন্দোলনে নামেন চা শ্রমিকরা। টানা ধর্মঘট, কর্মবিরতি, বিক্ষোভ মিছিলেও সুরাহা না হওয়ায় ১৯ দিনের মাথায় বিষয়টি নজরে নেন প্রধানমন্ত্রী শেখ  হাসিনা। চা বাগান মালিকদের ডেকে নিয়ে তিনি গত শনিবার বিকেলে গণভবনে  বৈঠকে বসেন। সেখানে তাঁর মধ্যস্থায়  শ্রমিকদের মজুরি  ১৭০ টাক নির্ধারণ করা হয়। তাতেই গরিব চা শ্রমিকরা আনন্দে ফেটে পড়েন। শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিজয় মিছিল করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

 

মিছিলে শতাধিক নারী চা শ্রমিক অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাড়াউড়া বাগানে গিয়ে শেষ হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১২