বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমেদের মাতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করে বিএনপি জাতীয়তাবাদী পরিবার বাহরাইন।
শনিবার স্থানীয় সময় রাত ৮ টায় দেশটির রাজধানী মানামাস্থ লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় ও সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মো: ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান,রুহুল আমিন,মাহীন পাটোয়ারী, নাসির উদ্দিন,আলাউদ্দিন আহমেদ, সানু মিয়া,আব্দুল মোমিন।
এছাড়া আবুল হোসেন, মকবুল হোসেন, নাজমুল হাসান সোহাগ, মামুন ,সাচ্চু, হাজী করিম সোবহান, আবেদ বাছেদ,তাহের সহ বাহরাইন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে মরহুম জিয়াউর রহমান ও সাবের আহমেদের মাতার রুহের মাগফিরাত ও বেগম জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দেশ জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/ইআ-০৪




