কুলাউড়ায় পৌর জাসদের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় দক্ষিনবাজারস্থ সমবায় মার্কেটে কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিয়ামত খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আ স ম সালেহ সুহেল, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মো. মইনুল ইসলাম শামীম, জেলা শাখার যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুহেল সামাদ খাঁন পলাশ, কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি সফিক মিয়া, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের অন্যতম নেতা ব্যবসায়ী আব্দুল হান্নান, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন খাঁন, জেলা যুবজোটের সভাপতি ফয়ছল আহমদ, কাদিপুর ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আজাদ মিয়া মেম্বার, জয়চণ্ডী ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মাছুম আহমদ, কুলাউড়া উপজেলা যুবজোটের সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, ছাত্রলীগ নেতা মজিদ খান প্রমুখ।
সভায় মো. নিয়ামত খাঁনকে সভাপতি ও জহিরুল ইসলাম কর্ণকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কুলাউড়া পৌর জাসদের প্রাথমিক কমিটি গঠন করা হয়।
এদিকে, নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদসহ কুলাউড়া উপজেলা জাসদ, বাংলাদেশ যুবজোট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৫




