নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন পরিষদের ৬ ইউপি সদস্য-সদস্যা। 

সোমবার (২৯ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বরাবর  এই লিখিত অভিযোপত্রটি দায়ের করেন তারা। 


অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান সুফি মিয়া টিআর কাবিখা সহ বিভিন্ন প্রকল্প থেকে অভিযোগকারীদের বঞ্চিত করে গুটি কয়েক ইউপি সদস্যদের নিয়ে পরস্পর যোগসাজসে প্রকল্প পাশ করে আত্মসাৎ করে স্বেচ্ছাচারিতা করে আসছেন। এমনকি তাদেরকে মাসিক সভায় অবগত না করে পরবর্তীতে রেজুলেশন করার জন্য সাদা রেজিস্ট্রারে স্বাক্ষর আদায় করে আসছেন। তারা প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান সুফি মিয়া তাদেরকে উনিয়ন পরিষদ থেকে বের করে দেয়ার হুমকি দেন। 

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান সুফি মিয়া টিআর কাবিখা/ কাবিটা এলজিএসপি প্রকল্প নামমাত্র কাজ করে অর্থ আত্মসাৎ ও অভিযোগকারী ইউপি সদস্য-সদস্যাদের ওয়ার্ডের জনগনকে নাগরিকত্ব সনদপত্র, উত্তরাধীকারি সনদপত্র ও জন্ম মৃত্যু নিবন্ধন সনদপত্র দিতেও হয়রানী করে আসছেন। 

এছাড়াও জরুরী ভিত্তিতে কম্পিউটার ক্রয়ের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হলেও  ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া পুরো টাকা আত্মসাৎ করেন। এবং  ১.২.৩ নং ওয়ার্ডের ৩ টি কর্মসৃজন প্রকল্প ওই ইউপি সদস্য-সদস্যাদের অবগত না করে নিজ দায়িত্ব কাজ শুরু করেন এবং সম্পুর্ন প্রকল্প বাস্তবায়ন না করিয়া অর্থ আত্মসাৎ করেন। এমতাবস্থায় দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফি মিয়ার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি সহ সেচ্চাচারিতা মাধ্যমে আমাদের কে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত না করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যই অভিযোগপত্র দায়ের করেন তারা৷ 

অভিযোগকারী ইউপি সদস্য সুমন মিয়া , শাহজাহান মিয়া, গোলাম কিবরিয়া, সদস্যা মরিয়ম বেগম, লোভা রানী দাস ও সুহেনা বেগম অভিযোগ করে বলেন, তাদের সাথে কোনো প্রকার আলোচনা বা সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছাচারিতা করছেন চেয়ারম্যান ছুফি মিয়া। তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা৷ 

অভিযোগের ব্যাপারে কথা বলতে দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া মুঠোফোনে বারবার কল দিলেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান অভিযোগ প্রাপ্তীর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/কবির/ইআ-১৪