ফাইল ছবি
সিলেট নগরের ১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাসের ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) নগরের এসব প্রতিষ্ঠানের ৪ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীদের মধ্যে এসব টিকা প্রদান করা হয়।
এমন তথ্য সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান- ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে আমাদের টিকা প্রদান অব্যাহত রয়েছে। আজ বুধবার নগরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদান করা হয়। এরমধ্যে ছাত্র ২ হাজার ৩৭৭ জন ও ছাত্রী ২ হাজার ২০৯ জন রয়েছেন।
এসব শিক্ষার্থীদের প্রত্যেকেই ফাইজারের টিকা প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




