সিলেটে ৮ ইউনিটে যুবলীগের কমিটি গঠন করার জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব ইউনিটের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়।
ইউনিটগুলো হলো- সিলেট সদর উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা, বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা, বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা ও বালাগঞ্জ উপজেলা।
এসব ইউনিটের পদপ্রত্যাশীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপি সহ জীবনবৃত্তান্ত জেলা যুবলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট পৌছাতে হবে। সেজন্য পদপ্রত্যাশীদের আবেদন ফরম সিলেট যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা সভাপতি/সম্পাদকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে বলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




