সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ১০৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ সকালে হযরত শাহজালাল (রহ:) এর মাজার গোরস্থানে ওসমানীর কবরে ফুলের তোড়া দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর কবর জিয়ারত করেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে নগরীর সুরমা ম্যানশন ৩য় তলাস্থ সংগঠনের কার্যালয়ে বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন প্রমুখ।
সিলেটভিউ২৪.কম/মাহি




