শান্তিগঞ্জে শারদীয় দূর্গা উৎসব-২০২২ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রীর বাসভবনের আরফান আলী বৈঠক খানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার জন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন- সাবেক ভাইস চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সিতাংশু শেখর ধর সিতু, থানার সেকেন্ড অফিসার তপন কান্তি তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ননী গোপাল দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ দাস, জয়ন্ত তালুকদার পুল্টন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রনসিন্দু তালুকদার রন্টু, সাবেক মেম্বার ধীরেন্দ্র কুমার পাল, ত্রিনয়নী পূজা কমিটির সহ সভাপতি অপু পাল, নগর পূজা কমিটির সাধারণ সম্পাদক নিতাই দাস।
এসময় উপজেলা কমিটি ও ২২ টি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/মুন্না




