সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি প্রসিদ্ধ গ্রাম ভাটিপাড়া। গ্রামটির ঐতিহ্য ও ঐতিহাসিক নিদর্শন জমিদারবাড়ি। আর এই জমিদার পরিবারের মিছফার আহমেদ চৌধুরী সম্প্রতি ‘ভাটিপাড়া জমিদার পরিবারের ইতিহাস’ নামের একটি গ্রন্থ রচনা করেন। 

গ্রন্থটিতে ভাটিপাড়া গ্রামের সম্রান্ত ব্যক্তিদের নিয়ে মানহানিকর তথ্য উপস্থাপনের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছেন গ্রামবাসী।


স্থানীয় ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান শাহজাহান কাজী, কবি আবিদ ফায়সাল, প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, কাজী আবু তালেব, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী সানোয়ার হোসেন, ইউপি সদস্য সামছুল ইসলাম, ছামিন নুর, সাবেক মেম্বার সালেক নুর, সাংবাদিক আবু তাহের চৌধুরী, সৈদুর রহমান তালুকদার, আব্দুল খালেক, মুজাহিদ চৌধুরী, সাবেক মেম্বার মুহিবুর রহমান, যুবলীগ নেতা সফিউর রহমান পিন্টু প্রমুখ। 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/মুন্না