বিএনপির নিউজার্সি স্টেট (নর্থ) কমিটি গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।
নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র সাবেক প্রতিষ্ঠাতা-সভাপতি সৈয়দ জুবায়ের আলীকে পুনরায় সভাপতি, হোসেন পাঠান বাচ্চুকে সাধারণ সম্পাদক, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপনকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ মহসিনকে সিনিয়র যুগ্ম-সম্পাদক ও জয়নুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট স্টেট কমিটি ও সাবেক প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক আলাউর রহমান খন্দকারকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এদিকে, নিউজার্সি বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-আন্তর্জাতিক সম্পাদক ও আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/অনি/পিডি




