সিলেটের কানাইঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত আব্দুল মুছব্বির (৩৩)। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিহালপুর (আসামপাড়া) গ্রামের ফয়েজ আহমদের পুত্র।
জানা যায়, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় হুরমা খালের উত্তর পাশের আব্দুল মুছব্বির ও তার পিতা ফয়েজ আহমদ ট্র্যাক্টর দিয়ে নিজ জমিতে হাল চাষ করছিলেন।
ট্র্যাক্টর চালানো অবস্থায় আব্দুল মুছাব্বিরের উপর হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৭




