সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে এনআরবি ব্যাংক লিমিটেডের ৬৮ তম শাখার উদ্বোধন করা হয়েছে। নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৮তম শাখার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন এনআরবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং বিভাগের অলি আহমদ চৌধুরী, এরিয়া ম্যানেজার প্রশান্ত কুমার সিনহা, এনআরবি ব্যাংক লাল দিঘির পাড় শাখা ম্যানেজার পিযুস কান্তি সরকার, সালুটিকর শাখার ইনচার্জ রফিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ব্যবসায়ী ফরিদ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/ইআ-১৬




