মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দিয়ে দূর্ঘটনায় যুবক নিহত হয়েছে।

 


রবিবার বিকাল সাড়ে ৪টায় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়কের মাধবপুর নওয়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম টিলার লক্ষিনন্দর রাউটিয়ার ছেলে অজয় রাউটিয়া (২৫) দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পাত্রখোলা যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের পাশের ধাক্কা লেগে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৬