সিলেটের বিয়ানীবাজারের গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা, বর্তমানে নিউ ইয়র্কে বসবাসরত বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল বাতিন আজ নিউইয়র্কের সময় সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । অসুস্থ হওয়ার কারনে তাকে স্থানীয় একটি হাসপাতালের নেয়া হয়েছিলো । তবে ডাক্তারদের সব চেস্টা ব্যর্থ করে তিনি রবিবার সকালে ইন্তেকাল করেন ।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল বাতিন সিলেটের বিয়ানীবাজারের গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিস্ট শিক্ষানুরাগী, গোবিন্দশ্রী দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও কেজি স্কুল প্রতিষ্ঠাতা, এছাড়া দেশে থাকতে তিনি সিলেটের পল্লী বিদ্যুৎ এর পরিচালকসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন । তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়রে কর্মকর্তা ও প্রাক্তন সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমনের শ্বশুর।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/




