জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসায় গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল এগারোটায় অধ্যক্ষের কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির। 



মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শামীম আহমদ, ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, শফিকুল হক তাপাদার, মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, নজরুল ইসলাম, ফজলুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী প্রমুখ।


সভায় নতুন ভবন নির্মাণ, স্থান নির্ধারণ, শিক্ষক নিয়োগ, শিক্ষকদের পদায়নসহ সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি