সিলেট বন বিভাগের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন বলে জানান সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।
তৌফিকুল ইসলাম সিলেটভিউকে জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের 'পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন' প্রকল্পের আওতায় প্রতিষ্ঠান বনায়নের অংশ হিসাবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা করা হচ্ছে। আজ এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সিলেট বন বিভাগের এ কর্মসূচির আওতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩৮ হজার বৃক্ষরোপন করা হবে বলে বন বিভাগের ওই কর্মকর্তা জানান।
এছাড়া তিনি বলেন, বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৫




