সমাজসেবী ও রাজনীতিবিদ প্রদীপ পুরকায়স্থ এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ। 


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আকস্মিক ভাবে তাঁর মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধা, সমাজসেবী ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা কে হারালাম।প্রদীপ পুরকায়স্থের বিদেহী আত্মার শান্তি কামনা করে নেতৃবৃন্দ তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



বিবৃতি দাতারা হলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃৃত্যুঞ্জয় ধর ভোলা,,সাধারণ সম্পাদক প্রদীপ দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১০