সিলেট মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ মৃত্যুবরণ করেছেন। ইতোমধ্যে তার সৎকার সম্পন্ন করা হয়েছে। আওয়ামী লীগের এ নেতার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 


সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় চালিবন্দর শ্মশানঘাটে তাঁর সৎকার কার্য সম্পন্ন করা হয়।



মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


রাজনৈতিক অঙ্গনের পরিচিতমূখ প্রদীপ পুরকায়স্থের মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন শোক প্রকাশ করেছেন। 


মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক শোকবার্তায় বলেন- ‘প্রদীপ পুরকায়স্থ ছিলেন সিলেটের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে একজন পরিক্ষিত রাজনৈতিক নেতার জীবনাবসান হলো। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’


সিলেটভিউ২৪ডটকম/জেপি