সিলেট জেলার নবাগত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেড নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকালে তার কার্যালয়ে গিয়ে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।
এসময় পুলিশ সুপার এলাকার শান্তি শৃংখলা বজায় রেখে ব্যবসার আহবান জানিয়ে বলেন, জাফলং একটি পর্যটন এলাকা। এখানে প্রতিদিনই অনেক পর্যটকের যাতায়াত রয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের যথেষ্ট ভুমিকা আছে। ফলে সবদিক বিবেচনা করে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করা দরকার। যাতে করে দেশবাসীর কাছে সিলেট তথা জাফলংয়ের ঐতিহ্য বহাল থাকে।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাে. আনােয়ার হােসেন খান (আনু), সদস্য আবদুল আলিমসহ অন্যান্যরা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭




