বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী সিলেটের কৃতিসন্তান নাজমুল ইসলাম চৌধুরী আর নেই। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


নাজমুল ইসলাম চৌধুরী সিলেটের মীরের ময়দানের প্রয়াত সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রয়াত শামসুন্নেসা খাতুনের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।



নাজমুল ইসলাম চৌধুরী সিলেটের বিখ্যাত এমসি কলেজে পড়াশোনা করেন। পরে তিনি উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে গমন করেন এবং সেখানে তিনি চা ও চামড়া প্রযুক্তিতে জ্ঞান অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করা শুরু করেন।


স্থানীয় কমিউনিটিতে সর্বাত্মক সক্রিয় ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। নাজমুল ইসলামের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দাফন করা হবে। যে শহরের একটি স্বনামধন্য মাদ্রাসাতে তাঁর জ্যেষ্ঠ নাতি ইউসুফ পবিত্র কুরআনে হাফিজ হয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম/পিডি/জেপি