ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডি নির্বাচনে জয়ী হয়েছেন আজিজুল হক প্যানেল। আজিজুল হক বর্তমান এডহক কমিটির সভাপতিও ছিলেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়।
বেলা ১২টার আগে প্রায় ৬০ শতাংশ ভোট কাস্ট হয়ে যায়। পরবর্তীতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট দেন অবশিষ্ট ভোটাররা। ৪ টার পর শুরু হয় ভোট গননা। ঘন্টাখানেক ভোট গননার পর ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ নির্বাচন পরিদর্শন করেন। এছাড়াও উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিততে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন।
হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বীতার নির্বাচনে আজিজুল হকের মনোনীত পূর্ণ প্যানেল জয়লাভ করে। তাদের মধ্যে সর্বোচ্চ ১৩৯ ভোট পেয়েছেন আলা উদ্দিন, ১৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন উদাসী মুজিব, ১৩৫ ভোট পেয়েছেন জামাল উদ্দিন, ১২৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন বাহার গাজী। আর মহিলা প্রার্থী হিসেবে আজিজুল হক প্যানেল থেকে বিজয়ী হয়েছেন মোছাঃ রুমেনা বেগম। তিনি ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-২৫




