প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সরকারি সফরের শেষ দিনে আজমিরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফে পৌঁছছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সেখানে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।
এর আগে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
ফ্লাইটটি সকাল ৯টা ১২ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার (মাজার) খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা ও মোনাজাতে কিছু সময় কাটাবেন। পরে তিনি আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবেন।
সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ-০২




