শ্রীমঙ্গলে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল খেলা ও অন্যান্য খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।
উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম উর রশিদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্ত্তী, সাবেক সভাপতি ও কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকি, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আল আমিন স্বাধীন।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনের প্রথম খেলায় রানার স্কুল অ্যান্ড কলেজের বালিকা দল ২-০ গোলে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দিনের অপর খেলায় সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের বালক দল ১-০ গোলে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিরা ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
বালিকাদের ফুটবল খেলা পরিচালনা করেন মোঃ আবুল কাশেম, মোঃ এমাদুর রহমান, মোঃ রুমিম আহমেদ এবং বালকদের ফুটবল খেলা পরিচালনা করেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল কাশেম ও মোঃ রুমিম আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-২১




