সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে অভিনব কৌশলে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে জগন্নাথপুরের ভবানীপুর থেকে আসামি কবির হোসেনকে গ্রেফতার করা হয়।
কবির হোসেন দোয়ারা সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির পাশে নানির সাথে ফিসারি পাড়ে শাক তুলতে যায় ৬ বছরের শিশু শিক্ষার্থী। এসময় অভিযুক্ত কবির হোসেন যতেষ্ঠ কচুর শাক আছে বলে অন্যত্র পাঠিয়ে দেয় নানিকে। পরে মেয়েটির মুখ চেপে ধরে ফিসারি পাড়ের নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে দ্রুত পালিয়ে যায় সে।
এঘটনায় মঙ্গলবার নির্যাতিত স্কুলছাত্রীর বাবা কবির হোসেনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২৬




