লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাব এল.ইউ.বি.সি-এর আয়োজনে প্রদর্শিত হলো সাংস্কৃতিক ফ্ল্যাশ মব। 'Let's Bring The Whole New' শিরোনামে এই ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ড. বশীর আহমেদ ভূঁইয়া, বিভাগীয় প্রধান এমডি জাহাঙ্গীর আলম এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের প্রাক্তন ছাত্র ও বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফাহিম আহমেদ চৌধুরী ।
এর আগে আরও দুইবার ফ্ল্যাশ মবের আয়োজন করেছিল ব্যবসায় প্রশাসন বিভাগের ৪৮তম ও ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা। এরই ধারা বজায় রেখে এই ফ্ল্যাশ মব আয়োজন করা হয়েছে মূলত সামার-২০২২ এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য। লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস মাঠে ছিল মূল আয়োজন। এরই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করে আসছিলেন শিক্ষার্থীরা।
.png)
পুরো ফ্ল্যাশ মবের তত্ত্বাবধানে ছিলেন লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের এডভাইজার ওয়াহিদা আক্তার ও কো- এডভাইজার এমডি শামিমুল ইসলাম।
এই ফ্ল্যাশ মবের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন একই বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী হুমায়রা জান্নাত মীম ও শাহরিয়ার আল রাফি এবং সহযোগিতায় ছিলেন ৫১তম ব্যাচের শারাফ বেগ, বারসাত তাসনিম ফাইজা এবং আব্দুল মুকিম তুহিন।
আয়োজনের দায়িত্বে ছিলেন ৫১ তম ব্যাচের তাসলিমুল ইসলাম তাসলিম, আরিফ হোসেন, আতাউর রহমান নোমান,আব্দুল মুকিম তুহিন, ফারজানা ইয়াছমিন নীলা এবং ৫৪তম ব্যাচের চয়নিকা দাস এবং শাম্মী সুলতানা ববি ও বিজনেস ক্লাবের সদস্যরা।
এই ফ্ল্যাশ মবে মিশেল ঘটানো হয়েছে চিরায়ত ক্লাসিক্যাল এবং মর্ডান রোবোটিকস নৃত্য । সাথে ছিল মেয়েদের দলীয় নাচ, ছেলেদের দলীয় নাচ, কাপল দ্বৈত নাচ এবং পুরো ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের সমবেত পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ভিড় ছিল পুরো মাঠ ঘিরে। মোট ৫০ জন শিক্ষার্থী এই ফ্ল্যাশ মবে অংশগ্রহণ করে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮




