পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সিলেটের সদ্য বিদায়ী পুলিশ পরিদর্শক (নিঃ) জাহাঙ্গীর হোসেন’কে সংবর্ধনা দিয়েছে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদ ও অ্যামেচার ব্যাডমিন্টন ক্লাব।

 


বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়।

 

সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সহ সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল।

 

বিদায়ী সংবর্ধনাকালে সিলেট অ্যামেচার ব্যাডমিন্টন ক্লাবের সিনিয়র সদস্য ও পিবিআই সিলেট এর পরিদর্শক জাহাঙ্গীর হোসেন’কে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

 

ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সদস্য ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ সভাপতি মুনিম মল্লিক মুন্নার পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন- সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক একাত্তরের কথার উপ সম্পাদক মঈন উদ্দিন, মৌলভীবাজার জেলা পুলিশের পরিদর্শক ও সিলেটের গোলাপগঞ্জ থানার সাবেক ওসি হারুনুর রশীদ চৌধুরী, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সহ সভাপতি ও চৌকষ ব্যাডমিন্টন একাডেমির পরিচালক মঞ্জুর আল মামুন, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এনামুল হক এনাম।

 

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র অ্যামেচার শাটলার শামিম আহমদ, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুল কাদির, অ্যামেচার শাটলার নুরুল আলম লাল, আনোয়ার হোসেন, দিদারুল আলম, মুমিন চৌধুরী, সুহেল আহমদ, কয়েস আহমদ, শাকির আহমদ, সাবেক জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন গৌরব সিংহ, পুরুষ দ্বৈত ব্যাডমিন্টনে বর্তমান চ্যাম্পিয়ন রাহাতুল ইসলাম নাঈম, সিলেট ডিএসএ’র শাটলার কাওসার আহমদ, আশফাক সাদাকাত রবিন, রাফিউল লেইস রাঈদ, আরিক চৌধুরীসহ সিলেটের নিয়মিত ও অ্যামেচার ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দ।

 

প্রসঙ্গত, সিলেট পিবিআই’র পরিদর্শক (নিঃ) জাহাঙ্গীর হোসেন বদলী হয়ে পিবিআই হেডকোয়ার্টার্স ঢাকায় যোগদান করেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২