বাহরাইনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাঈম শাখার উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব ৫ম বর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় দেশটির রাজধানী মানামাস্থ লিন্নাস মেডিকেল সেন্টারের কনফারেন্স হলে রাজীব চক্রবর্তীর গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিষ্ণুপদ দেবের সঞালনায় ও পূজা পরিচালনা কমিটির সভাপতি অবিনাশ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি বকুল সূএধর। প্রধান বক্তা ছিলেন পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাস।
বিশেষ অতিথি ছিলেন তারেশ সূএধর, দুলাল শীল, রুপম পাল, বিধান মজুমদার, অজয় দাশ, বিশ্বজিত দও, বিধান ধর, মঞ্জু বৈদ্য, রানা কপালী, অজিত দেবনাথ, সুকেশ দেবনাথ, নকুল সূএধর, সন্তোষ সূএধর, লিটন সূএধর প্রমুখ।
সভায় পূজার বিভিন্ন দিক নিয়ে সকলের মতামতের মাধ্যমে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উদযাপন করার সিদ্ধান্ত নেন।
সভা শেষে উপস্থিত ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/ইআ-১৫




