সম্মিলিত সাংস্কৃতিক জোটের অষ্টম জাতীয় সম্মেলনের ২০২২-২৪ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ।
দীর্ঘ প্রায় আট বছর পর শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘সংস্কৃতির শক্তিতে জেগে ওঠো বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ২০২২-২৪ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের, রেজওয়ানা চৌধুরী বন্যা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ ও সাবেক সদস্য সচিব মো. আহকাম উল্লাহ্।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কুদ্দুছ, সম্পাদক আহ্কাম
নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, সালাউদ্দিন বাদল, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মিলন কান্তি দে, মিনু হক, কামাল পাশা চৌধুরী, মীর বরকত, কুমার বিশ্বজিৎ ও মিজানুর রহমান।
সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আহাম্মেদ গিয়াস। সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ। অর্থ সম্পাদক আক্তারুজ্জামান। তথ্য ও গবেষণা সম্পাদক মানজার চৌধুরী সুইট। দপ্তর সম্পাদক শিরিন ইসলাম। প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি। প্রকাশনা সম্পাদক ইকবাল খোরশেদ জাফর।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮
সূত্র : জাগোনিউজ




