হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ মো. হাবিবুর রহমান (২৫) নামে এক জনকে আটক করেছে র্যাব-৯।
সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপি'র নারায়ণপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প এর ডিএডি মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে র্যাব এর একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকার আল-আমীন হোটেলের সামনে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ধৃত আসামীকে আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১২




