একসময় বাহরাইনে বাংলাদেশীদের মাঝে ব্যবসার প্রবনতা কিছুটা কম থাকলে ও গত কয়েকবছর থেকে বেড়েই চলছে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান-খুলছেন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান।

 


মধ্যপ্রাচ্যের অন্যতম দ্বীপ দেশ বাহরাইন ১ লক্ষ ৮০ হাজার প্রবাসী অধিবাসীদের অবস্থান এই দেশে। প্রবাসীদের ব্যবসা ও বসবাসের অন্যতম উপযোগী দেশ বাহরাইন। দেশটিতে দিনে দিনে বাড়ছে বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও নিজ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে দিন-রাত কঠোর পরিশ্রম ও  নিজেদের জ্ঞান মেধাকে কাজে লাগিয়ে যাচ্ছেন প্রবাসীরা।

 

এরই ধারাবাহিকতায় শুক্রবার বাহরাইন হামেলা নামক এলাকায় শাহিন আহমেদের মালিকানাধীন আবু দাহিয়া মিনি সুপার মার্কেটের উদ্বোধন হয়।

 

উক্ত উদ্বোধনী ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- বাহরাইন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কয়েছ আহমদ। বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সভাপতি আসিফ আহমেদ সহ সভাপতি মাজহারুল হক নয়ন, কমিউনিটি নেতা মো. সুমন, বকুল সুত্রধর, আবুল বাশার, সাইদুর রহমান,বিঞ্চুপদ দেব, সাংবাদিক সম্রাট নজরুল সিদ্দিকী, সাংবাদিক আশফাক আহমেদ, বশির আহমেদ।

 

এছাড়া ও উপস্থিত ছিলেন- মতিউর রহমান চুনু, কালা মিয়া চৌধুরী, সায়েম লিটন, মোঃ আলমসহ বাহরাইনে অবস্থানরত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।

 

উপস্থিত সবাই নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং তরুন উদ্যেক্তারা যদি এগিয়ে আসেন তাহলে বাহরাইনে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে, এবং বৈধ উপায়ে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স আমরা দেশে পাঠাতে পারবো। মোনাজাত শেষে আগত অতিথিদের মধ্যাহ্নভোজ করানো হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-০২