ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার অফিস উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের পশ্চিমবাজারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উপজেলা শাখার অফিস উদ্বোধন করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম পলাশী, সহ সভাপতি ক্বারী মাওলানা মুহিব্বুল হক আজাদ, মাওলানা শাহিন আলম, মাওলানা মোহাম্মদ, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি হাফেজ আক্তার হুসাইন, সহ সভাপতি মাওলানা আলী হায়দার নোমান, সেক্রেটারি মাওলানা মনির হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাহীন আলম মাসনুরী, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ শামিম আহমেদ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হযরত আলীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১১




