শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত হবিগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধনে নবীনদেরকে বরণ করে নেওয়া হয়েছে।

 


শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে এবং ক্রেস্ট দিয়ে নবীনদের বরণ করে নেয় সংগঠনটির সদস্যরা।

 

নবীন বরণ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আরমান হেসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক মিয়া।

 

বিশেষ অতিথি ছিলেন- অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল হাকিম, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শাহিলি পারভীন দীপা।

 

এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাধারণ সম্পাদক আবু তাহের।

 

সভাপতি আরমান হুসাইন বলেন, খোয়াই বন্ধন এর দায়িত্ব নেওয়ার শুরু থেকেই আমরা উচ্চ শিক্ষা ক্যাম্পেইন, বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা ও বৃত্তির ব্যবস্থা করেছি। নবীনদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে পেরে আনন্দবোধ করছি।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৮