বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহ সভাপতি মো. আতিক হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
চেম্বার সভাপতি বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী দেশের বিভিন্ন ক্রান্তিকালে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। চেম্বার নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২




