বর্ণাঢ্য আয়োজনে কুয়েত থেকে অনলাইনে প্রকাশিত প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

 


শনিবার সন্ধ্যায় কুয়েত সিটি রাজধানী হোটেলের হল রুমে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

 

প্রতিষ্ঠিতা বার্ষিকী অনুষ্ঠানে প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. আলাল আহমেদ এর  সভাপতিত্বে প্রতিদিন পত্রিকার প্রকাশক বেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়েতের বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ কমিউনিটি নেতা কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী ফেরদৌস।

 

বিশেষ অতিথি- কুয়েতের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মুরাদুল হক চৌধুরী মুরাদ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত সহ সভাপতি মো. জালাল উদ্দীন, প্রতিদিনের পত্রিকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত'র সভাপতি মোঃ বেলাল উদ্দীন।

 

আরো উপস্থিত ছিলেন- লেখক ও কবি আব্দুল মালেক, সিলেটের সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব,আওয়ামী লীগ নেতা সুরক মিয়া।

 

বক্তব্য রাখেন- সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন, দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের আহ্বায়ক আমির হোসেন মুন্সী,বিশিষ্ট সংগঠক ফয়ছল আহমেদ,বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুবক্কর পাবেল, উপস্থিত ছিলেন,তাজ উদ্দিন, নোমান আহমেদ, খছরু আহমেদ, সাংবাদিক নিজামুল হক টিপু, রাজনীতিবিদ মিজানুর রহমান.সাংবাদিক রবিউল ইসলাম খান, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী,আহমদ আকাশ, হাসান অভি, জাবেদ আলম, মুছা চৌধুরী, যুবলীগের সদস্য ইদ্রিস আলী সোহাগ প্রমুখ।

 

আলোচনা সভা শেষে  কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং  নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/খোকন/এসডি-০৫