সুনামগঞ্জের দোয়ারাবাজারে অধ্যক্ষের উপর হামলার ঘটনায় অভিযুক্ত দু’জনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

 


এ ঘটনায় রোববার (১১ সেপ্টেম্বর) আহত বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ বাদী হয়ে শিক্ষার্থী দেলোয়ার হোসেন ও তার সহযোগীসহ চারজনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলা (নং- ১৩) দায়ের করেন। ওই রাতেই অভিযুক্ত একই ইউনিয়নের বড়খাল গ্রামের দেলোয়ার হোসেন ও মোখলেছুর রহমানকে থানায় সোপর্দ করা হয়। অধরা অপর দু’জন হলেন একই গ্রামের সোহাইব আহমদ ও ফয়জুর রহমান।

 

ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ঘটনা জানতে পেরে রাতেই অভিযুক্ত দু’জনকে আটক করে পুলিশে দিয়েছি।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২০