সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটির আয়োজনে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানজিদা শিকদার, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, জাইকার উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবির, দরগাপাশা ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমিন আক্তার ও সংরক্ষিত ইউপি সদস্য সুহেনা আক্তার প্রমুখ।
আলোচনার পর ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/মুন্না




