ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট এর প্রচার ও মিডিয়া উপ কমিটি গঠন উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের সুরমা টাওয়ারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদ, জেলা সহ-সভাপতি হযরত মাওলানা আমির উদ্দিন বিশ্বনাথী, মহানগর সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন জৈন্তাপুরী প্রমুখ।
সভা শেষে ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার সহ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দাওয়াতি কাজের অংশ হিসেবে সিলেটে ইসলামী আন্দোলনের ৭ সদস্য বিশিষ্ট প্রচার ও মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন- আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম আহবায়ক হযরত মাওলানা আমির উদ্দিন বিশ্বনাথী, সদস্য সচিব মুফতি ফয়জুল হাসান চৌধুরী, সদস্য হাফিজ নোমান আল ফাহাদ, মুফতী রবিউল ইসলাম, সিদ্দিকুর রহমান, আল বাবুল হক চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না




