যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার আহাদ আহমেদকে সভাপতি ও আলী আহমদ ফারিসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি মিশিগানের হ্যামট্রামক শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এই কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির পদপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান সিমু, সহ-সভাপতি ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন টিপু, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন।
 
গত শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ। 


বিশেষ অতিথি ছিলেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান ও সাধারণ সম্পাদক আবু আহমদ মুসা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি নজরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ভুঁইয়া। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমদ, মিশিগান স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহকারী সচিব আকলাসুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুজ্জামান প্রমুখ। 

বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহমদ ফারিস জানান, বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের নতুন কমিটিতে  ইঞ্জিনিয়ার আহাদ আহমেদকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো। তিনি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু