পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপির সুস্থতা কামনায় সার্বিক সুস্থতা কামনা ও বিশ্বব্যাপী প্রবাসী মোমেন ফ্যানদের নিয়ে ড. মোমেন ইন্টারন্যাশনাল ক্লাব গঠনের লক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১১ সেপ্টেম্বর) ড. মোমেন ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাব ও পরিবর্তন এর যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী রানা চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক, সমাজকর্মী ও পরিবর্তন’র চেয়ারম্যান মিসবাহ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল হারামাইন গ্রুপ, এনআরবি ব্যাংক এবং সিআইপি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির।
এ সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, গ্রীস, সৌদিআরব, মালয়েশিয়া, বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে ড. মোমেন ইন্টারন্যাশনাল ক্লাবের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন প্রবাসী বান্ধব অত্যন্ত ভালো মনের একজন ভালো মানুষ। সিলেটের উন্নয়নে ও বিশ্বের সকল প্রবাসীদের কল্যাণে তিনি সবসময় সচেষ্ট। কারণ তিনি একসময় যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে বিদেশের মায়া ত্যাগ করে বিদেশি নাগরিকত্ব বিসর্জন দিয়ে তিনি বাংলাদেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছেন। সিলেট অঞ্চলে সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব থাকার কারণে অনেকেই ঈর্ষান্বিত হয়ে থাকেন। ড. মোমেন তার যোগ্যতা ও দক্ষতাবলে সিলেটের মানুষের ভালোবাসাকে পুঁজি করে আগামী নির্বাচনে জয় লাভের মাধ্যমে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা সবাই বিশ্বের সকল প্রান্ত থেকে ঐক্যবদ্ধভাবে এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।
সভাপতির বক্তব্যে রানা চৌধুরী এই প্লাটফর্মকে টেকসই ও কার্যকরী করার লক্ষ্যে বিশ্বের সকল জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ড. মোমেন ফ্যানদের উদ্বুদ্ধ করে আগামীতে ড. মোমেন ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আগামী দিনের পরিকল্পনা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র থেকে অপটিমিস্টিক এর কান্ট্রি ডিরেক্টর ফকু চৌধুরী, ব্যবসায়ী রাব্বানী খান, কাজি কাইয়ুম, জাবেদ সিরাজ, জুয়েল চৌধুরী, গোলাম খান, বেলাল চৌধুরী, যুক্তরাজ্য থেকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর শফিকুল ইসলাম, সেলটার ইন্টার্নেশনাল ডিরেক্টর রাব্বুল মোজাম্মেল চৌধুরী, ব্যবসায়ী তানিম আহমদ, মালয়েশিয়া থেকে সাংবাদিক আহমদুল কবির, ইতালি থেকে কবি ও সাংবাদিক আশরাফ জানু, ফ্রান্স থেকে সাংবাদিক তাইজুল ইসলাম, গ্রীস থেকে গ্রীস ছাত্রলীগের সেক্রেটারি মুমিন খান, সৌদি থেকে কাপ্তান আহমদ, বাহরাইন থেকে আরকেপিটা ব্যাংকের সিইও এবং বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মুইজ চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/মুন্না




