ছবি- আহমেদ শাহীন

সিলেট নগরীর মালনীছড়া চা বাগান এলাকায় অভ্যন্তরীণ সরকারি বাস পরিষেবা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 


মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌণে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানা ডিউটি অফিসার এসআই গৌতম চন্দ্র দাশ।

 

তিনি সিলেটভিউকে বলেন- ‘যান্ত্রিক ত্রুটিতে বিআরটিসি বাসে আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় শুধু বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/মুন্না