সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, ‘মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের ধারাবাহিকতায় ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৯ বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হারিয়েছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করা হয়েছিলো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনা দেশকে অনেক দূর নিয়ে গেছেন।’
গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গুটাটিকর সুন্দরবন কমিউনিটি সেন্টারে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ডের সভাপতি হিসাবে মো. ছয়েফ খান এবং ভোটের মাধ্যমে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক হিসাবে গোলজার আহমদ জগলু নির্বাচিত হন।
২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মো. নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আছমা বেগম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য আজম খান, সাব্বির খান, আবুল মহসিন চৌধুরী মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বিজিত চৌধুরী, হাজী হেলাল বক্স, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য এডভোকেট কিশোর কুমার কর, এমরুল হাসান, সুদীপ দে, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমদ, ইলিয়াস আহমেদ জুয়েল, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুর রব হাজারি, আনসার আহমদ কয়েছ, সোয়েব বাসিত, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, এম.এ ইসলামসহ ওয়ার্ড আওয়ামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




