সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা-উপদ্রুত এলাকা ও সূচনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা-সিডার মানবিক সহায়তা কর্মসূচী ব্যবস্থাপক হেলেনা স্যান্ডেসজো ও মাতিলদা সেনসন।

 


এ সময় এফআইভিডিবি'র নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের মানবিক সহায়তা কর্মসূচী পরিচালক মো. মোস্তাক হোসাইন উপস্থিত ছিলেন।

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তাঁরা বন্যাদুর্গতদের সহায়তায় সিডার অর্থায়নে, সেভ দ্যা চিলড্রেন এর সার্বিক সহযোগিতায় এবং এফআইভিডিবি কর্তৃক প্রদেয় আর্থিক সহযোগিতা প্রাপ্ত উপকারভোগী, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করেন।

 

সকাল ১০ টায় দক্ষিণ রনিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠক পরিদর্শন করেন। উঠান বৈঠকে স্বাস্থ্য-স্বাস্থ্যবিধি অনুশীলন, শিশু সুরক্ষা, জলবাহিত রোগ, ঋতুকলীন স্বাস্থ্য পরিচর্চা এবং পরিষ্কার জল বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে আলোচনা হয়। এ সময় তারা বন্যাদূর্গত মানুষের সাথে কথা বলেন ও বাড়ি পরিদর্শন করেন।

 

এরপর পরিদর্শন টিম ইসলামপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের শিশু সুরক্ষা, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সমর্থন, স্বাস্থ্যবিধি অনুশীলন, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- সেভ দ্য চিলড্রেনের সূচনা প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো: আলী রেজা, সিনিয়র কনসোর্টিয়াম ম্যানেজার আল আমিন, ম্যানেজার মোঃ তৌহীদুল ইসলাম, ম্যানেজার মোঃ আতিকুর রহমান, এফআইভিডিবি সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: ফাহিম সারওয়াত, প্রকৌশলী সদানন্দ ভট্রাচার্য, কোম্পানীগঞ্জ সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: জালাল উদ্দিন প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-২২