হবিগঞ্জের মাধবপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থা তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোগতাদের বিকাশ সাধন প্রকল্পে প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে।

 


শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধান অতিথি হিসাবে ভাতার টাকা তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি)।

 

উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত ভাতা বিতরণ সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা বেগম।

 

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০২