হবিগঞ্জের মাধবপুরে প্রাণী সম্পদ দপ্তর কতৃক সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্টির জীবন মানন্নোয়নের লক্ষ্যে ৪১৭ টি পরিবারের মাঝে ২ টি করে ভেড়া, গৃহ নির্মান উপকরন ও ৯০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভেড়া বিতরণ করেন।
উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্টিত ভেড়া বিতরণ সভায় বক্তব্য রাখেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাসসহ অনেকেই।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৩




