সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে জেলা পরিষদ নির্বাচনের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মকদ্দস আলী, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান লিলু, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, বখতিয়ার আহমদ, সানূর মিয়া, লাল মিয়া, জামাল আহমদ, আসমা বেগম, রুশনা বেগ্ম, আছারুন বেগম, সুনাবান বিবি, আওয়ামী লীগ নেতা ফয়সল আহমদ, বাবু শংকর ধর, সাব্বির আহমদ, ফারুক আহমদ, পলাশ সেনাপতি প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১




