আগামী তিন দিনের মধ্যে আবারও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়- আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে আবহাওয়া অফিস আরও জানায়- বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




